শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সড়কের উপর ফুটবল খেলা, বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসগাড়ির ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

 

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, প্রাথমিকভাবে তিনি খবর পেয়েছেন কয়েকটি ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিলো। এরমধ্যে হঠাৎ করে সিলেটগামী গেইটলক বাসগাড়ির সঙ্গে স্কুল ছাত্র আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং গাড়ি জব্দ করে চালক গ্রেফতারে অভিযান করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain