শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

হবিগঞ্জে আকিজে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার দুবাওই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রিয়াজ, মাহফুজ, মিজান ও গাজী। তারা সকলেই কারখানার শ্রমিক। তাদের মধ্যে গাজী ও মাহফুজের বাড়ি চাঁদপুরে। বাকী দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এতে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানীতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। এ ব্যাপারে আকিজ গ্রুপের কারো বক্তব্য জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain