শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কাল শুরু বিপিএলের সিলেট পর্ব : টিকেটের দাম কত, পাবেন কিভাবে?

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশতম আসরের সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়ে বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
সিলেট পর্বে ১২টি মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর হবে চট্টগ্রামে আরও ১২ ম্যাচ। পরে বিপিএল আবার ঢাকায় ফিরবে।

বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে। তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাচ্ছে সিলেট পর্বের টিকিট।

বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ৬-১৩ জানুয়ারি। এই সময় ১২টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য টিকিট পাওয়া যাবে সিলেট শহরের তিনটি বুথ থেকে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

 

গ্যালারি ও টিকিট মূল্য:

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১৫০ টাকা
পশ্চিম গ্যালারি ১৫০ টাকা
গ্রিন হিল অ্যারিয়া ১৫০ টাকা
পূর্ব গ্যালারি ২৫০ টাকা
ক্লাব হাউজ ৫০০ টাকা
জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা

 

অনলাইনে টিকেট পাবেন https://www.gobcbticket.com.bd থেকে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে অনলাইনে টিকেট কাটলে টিকেটের প্রিন্টেড কপি সাথে নিতে হবে না। আপনার ফোনে থাকা টিকেট দেখালেই গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তবে বুথ থেকে টিকেট কিনলে তা সাথে নেয়া লাগবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain