শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

জুলাই-আগস্টের আন্দোলনে সাবেক ছাত্রদল নেতাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এ দেশের সকল সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম, প্রতিটি অর্জনের সঙ্গে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ জড়িয়ে আছেন। আমরা যদি শহীদের খাতায় চোখ বোলাই তাহলে দেখবে ছাত্রদলের সাবেক অনেক নেতা বুকের রক্ত দিয়ে প্রতিটি অর্জনে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যেকোনো দুর্যোগে প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সক্রিয় ভূমিকা রেখেছে।

তিনি আরোও বলেন, সাবেক ছাত্রদলের নেতারা নিজ নিজ দেশে নিজের অবস্থান থেকে ফ্যাসিস আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত সহ সরাসরি প্রতিবাদ কর্মসূচি পালন করায় দেশে তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এসকল প্রবাসী যোদ্ধারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে একটি ৫ আগস্ট তৈরি করেছেন। আমরা তাদের অবদান ভুলে গেলে হবে না। তাদের অবদান আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে।
তিনি বুধবার (৮ জানুয়ারি) ১৬নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু, মাহফুজুল করিম জেহিন, আবু জাফর রাসেল ও সায়েফ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় প্রবাসী ছাত্রদলের সাবেক ৪ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ তুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকি, মামুন আহমদ মিন্টু। উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, সাকি হাজারী, আজহার আলী অনিক, সাঈদ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain