শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সীমান্তে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান সিলেটের বিভিন্ন সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭২ লক্ষ ৩৬ হাজার ৫শ’ ৮০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি । রবিবার দুপুরে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, সংগ্রাম, পান্তুমাই, সোনারহাট, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট, এবং কালারাগ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচার কালে রসুন ও সিং মাছ আটক করা হয় । আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৭২ লক্ষ ৩৬ হাজার ৫ শ’ ৮০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain