শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: একদিনের বিরতির পর সিলেটে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। একাদশতম আসরের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দিনের প্রথম খেলায় আগে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে দুই উইকেট হারিয়ে বসে সিলেট। তবে এক প্রান্ত আগলে রেখে রানার চাকা সচল রাখে রনি তালুকদার। শেষ দিকে জাকির হোসেনের ৪৬ বলে ৭৬ রানের ঝড়ে ১৮২ রানের লড়াকু সংগ্রহ পায় সিলেট। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে খুলনা। তাতে ৮ রানের জয় পায় স্বাগতিক সিলেট।

আগে ব্যাট কর‍তে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ১৫ রানের মাঝে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। তৃতীয় উইকেটে ব্যাট হাতা নামা জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন রনি।

 

৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা রনি ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ক্যামিও উপহার দিয়ে যান অ্যারন জোন্স। জিয়াউর রহমানের বলে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটরক্ষক মাহিদুল অঙ্কন। জিয়া তার পরের বলেই জাকের আলীকে শূন্য রানে ফেরান। দুর্ভাগ্যজনকভাবে বল ব্যাটে লেগে গড়িয়ে গিয়ে স্টাম্পে আঘাত হানে।

তবে জাকির হাসান ঝড় তুলে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে সিলেট ৫ উইকেটে হারিয়ে তোলে ১৮২ রান। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানে। এবারের আসরের ৫ ম্যাচে জাকিরের ব্যাট থেকে এসেছে ২২৬ রান, যা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তুলে এনেছে। পাঁচ ইনিংসে তিনটি ফিফটি হাঁকিয়েছেন এই ব্যাটার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain