শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

পাইপলাইন থেকে তরল চুরির ঘটনায় সিলেটে একজন গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পাইপলাইন থেকে জ্বালানি তেলের অপরিশোধিত তরল পদার্থ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খালেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রোল) অপরিশোধিত পদার্থ (কনডেনসেট) উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি করে চোর চক্র। গত বছরের ১৬ ডিসেম্বর ভাদেশ্বর এলাকায় পাইপ কেটে ১২০০ লিটার তরল পদার্থ চুরি হয়।

এ ঘটনায় ১৭ ডিসেম্বর তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সিলেট অঞ্চলের উপপরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদের (শফিক) ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মামলা দায়েরের ২৭ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain