শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সিলেট মার্কেন্টাইল ব্যাংক এর উদ্যোগে করেরপাড়ায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, সমাজের সকল বৃত্তবান ব্যাক্তিরা যদি শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে সমাজে হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে অসহায় দরিদ্র মানুষগুলো কিছুটা রক্ষা পাবে। তাই আমি সকল বৃত্তবান ব্যাক্তিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাই । সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সকলের দায়িত্ব রয়েছে। আসুন আমরা সবাই মার্কেন্টাইল ব্যাংক এর মতো সবাইকে এগিয়ে আসি। তিনি আরোও বলেন একজন মানুষ হিসেবে মানব কল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা ইমানি দায়িত্ব। এই শীতে গ্রামের গরিব কৃষক ও রাজপথের দরিদ্র্য মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি শুক্রবার ( ১৭ জানুয়ারি ) বিকালে নগরীর করেরপাড়ায় ৮ নং ওয়ার্ডের সকল দরিদ্র মানুষের মাঝে মোহনা সমাজ কল্যান সংস্থা আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। মার্কেন্টাইল ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান দেবজ্যোতি মজুমদার রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হারুনুর রশিদ, মোহনা সমাজ কল্যান সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো: ফজলুর রহমান, মকবুল হোসেন খাঁন, আব্দুল মতিন, অমল দে, ৮নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক মো: ফয়জুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন, শাহেদ আহমদ, মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দুলাল পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জ্যোতির্ময় দেবনাথ নয়ন, মোহনা সমাজ কল্যান সংস্থার সদস্য নুরুল ইসলাম নুর, রিপন এষ চৌধুরী, শাবলু পাঠক, নিখিল দে, মিনাল সেন, আব্দুল হাকিম, গোলাম মোস্তাফা, আজাদুর রহমান আজাদ, লিটন চন্দ, সালমান, লিটন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain