শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সীমান্তে ২ ভারতীয়সহ ৪৩ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: এক দিনের ব্যবধানে সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৩ লক্ষ ৩৪ হাজার ৫ শ’ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি । শুক্রবার দুপুরে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, পান্থুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লক্ষ ৩৪ হাজার
৫ শ’ টাকা।
এছাড়া সকাল সাড়ে ৮ টায় বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩৪/৫- এস হতে আনুমানিক বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তরের মৌলারপাড় নামক স্থানে ভারতীয় দুই নাগরিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদ্বয় ভারতের ইষ্ট খাসিয়া হিল রাজ্যের সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারো ছেলে মালুছ গারো (৩০) এবং করল গারো (৪৫)।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল এবং দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদ্বয়কে দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain