শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সংস্কার না করে নির্বাচন দিতে পারি না : উপদেষ্টা মাহফুজ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে সংস্কারগুলো না করলেই নয়, নির্বাচনের পূর্বে আমরা সেই সংস্কারগুলো করবো। শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেগুলোকে একই ভাবে রেখে আমরা নির্বাচন দিতে পারি না। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাহফুজ বলেন, নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের যে দালালগুলো আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোন সুযোগ নেই। আমরা কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারী করার আর দরকার নেই। আমরা নিজেদের রক্ত বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথানত করবো না।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সুরাহ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি জাকির হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাসহ অনেকে।

মাহফুজ আলম রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আসুন বাংলাদেশ প্রন্থার ভিতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করি, সংস্কারগুলো করার জন্য। এ প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার হয়। তা হলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ।

অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain