শিরোনাম :
সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা আখালিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান বিএসটিআই সিলেট কতৃক মদিনা মাকের্টে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন অভিযান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

চট্টগ্রামে উন্মুক্ত কনসার্ট

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট ব্যান্ড নিয়ে উন্মুক্ত কনসার্ট। জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্ট। যেখানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড-নগর বাউল, শিরোনামহীন, আর্টসেলসহ আরও পাঁচটি ব্যান্ড। এ কনসার্টের প্রধান আকর্ষণ নগরবাউল জেমস।

যাদের ঘিরে শুরু হয়েছে প্রচার। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘এ শহরের সঙ্গে আমাদের গভীর একটি সম্পর্ক আছে, যা সবাই কমবেশি জানে। এখানে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না। শুধু আমরা নই, এ আয়োজনে দেশের আরও জনপ্রিয় ব্যান্ডগুলো অংশগ্রহণ করবে।’

এ কনসার্ট নিয়ে শিরোনামহীন ব্যান্ডের জিয়া বলেন, ‘চট্টগ্রামে কনসার্ট করতে পারা সবসময় আনন্দের। এটি ব্যান্ডের শহর। এখানকার মানুষ ব্যান্ড সংগীতকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাদের সামনে গান গাওয়ার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সবাই আসুন সুন্দর একটি দিন কাটাই। এ ছাড়া এ মাসে প্রথমবারের মতো শিরোনামহীন চট্টগ্রাম অঞ্চলের আরও একটি জেলায় কনসার্ট করবে, যা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আশা করছি বছরটি আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য সুন্দর কাটবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain