শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

বিজিবি অভিযানে প্রায় কোটি টাকার চোরাচালান জব্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ’ টাকার ভারতীয় পণ্য পণ্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্তুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ’ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain