শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসী ঠেকাতে ভিসা সংক্রান্ত ইস্যূতে কড়াকড়ি হচ্ছে। যার আওতায় ঢাকার মার্কিন দূতাবাসও দেশটির ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া চালু করছে। যা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। নতুন ভিসা প্রক্রিয়া সম্পর্কে https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa এই ওয়েব সাইটে প্রবেশ করলে বিস্তারিত জানা যাবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে। এই কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার থেকে শুক্রবার (৫ থেকে ৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকবে না।

নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু হবে। যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain