শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের সংগীত জগতের আলোড়ন সৃষ্টিকারী গীতিকার ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এবং এম এ একাডেমি ইউকের প্রতিষ্টাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী গীতিকার মো. আছাব আলীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে এই সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে নগরীর শাহ পরান খাদিম, দিগন্ত আবাসিক এলাকার বাসভবনে আছাব আলীকে নিয়ে যান ভক্ত অনুরাগীরা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গীতিকার আছাব আলী বলেন, সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত। এই সিলেটে অসংখ্য গুণীজন জন্মগ্রহণ করেছেন, আর গুণীজনদের সম্মান দেওয়াটা আনন্দের বিষয়। আমি চেষ্টা করি আমার লেখনীর মাধ্যমে পিছিয়ে পড়া সমাজ কে এগিয়ে নিতে। তিনি আরোও বলেন, আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তার ঋণ কোনদিন শোধ করতে পারব না। আশা করব আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনারা আমাকে আজ যে সম্মান দিলেন, তা কখনো ভুলবো না। আপনাদের সকল সংগঠনের সফলতা কামনা করছি।

এসময় বাউল শিল্পী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট এর সভাপতি সাংবাদিক সবুজ আহমদ প্রবাসী গীতিকার মো: আছাব আলীকে কেষ্ট দিয়ে সম্মাননা জানান ও সিলেট বিমানবন্দরে বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain