শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর উদ্দ্যেগে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ সুরমার খোজার খলা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র ইউনিয়নের প্রতিনিধির কাছে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র উপদেষ্টা সমজিদ আলম, রেজওয়ান আহমদ রাজন, সভাপতি বশির আহমেদ, কোষাধ্যক্ষ লিলু মিয়া ও রিয়াজ মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর মতো সকলে নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain