শিরোনাম :
জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

নবীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।

পুলিশ জানায়- গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain