শিরোনাম :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল।আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হওয়ার তখনো মিনিট কয়েক বাকি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ছিলো ৩-২ গোলে। কিন্তু এর মধ্যেই গ্যালারির ছোট একটি অংশে শুরু হয়ে যায় হলুদ জার্সি পরা একদল খেলোয়াড়ের উল্লাস আর উদ্‌যাপন। আর্জেন্টিনা ম্যাচের শেষ বাঁশি বাজার পর যা পরিণত হয় শিরোপা জয়ের উচ্ছ্বাসে।

এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩ তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা। অথচ এবারের আসরে ব্রাজিলের শুরুটা হয়েছিল ভুলে যাওয়ার মতো।

আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের দুর্দশা দেখে সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে অনেকেই কেটে দিয়েছিল তাদের নাম। বিপরীতে আর্জেন্টিনাকে অনেকেই তখন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেছিলেন। কিন্তু উত্থান-পতনের নাটকীয়তায় সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলই।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই ১০ করে পয়েন্ট ছিল। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রোববার রাতে প্রথমে ব্রাজিল-চিলি মুখোমুখি হয়। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‍(‍+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।

ব্রাজিল-চিলি ম্যাচের কিছুক্ষণ পর একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে এই ম্যাচে জয় তো দরকার ছিলই, অন্তত ৪ গোলের ব্যবধানও নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু এমন কঠিন সমীকরণে কারণে ম্যাচের শুরুতেই যেন মানসিক চাপে পড়ে যায় দলটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে পিছিয়ে থেকে।

এই অবস্থায় আর্জেন্টিনার শিরোপা জেতার আশা একরকম শেষই হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে যায় আর্জেন্টিনা। ফলে গোল ব্যবধানে নয়, ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জিতেছে ব্রাজিল।

এর মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৬ গোল খাওয়ার দুঃস্মৃতিকেও যেন চাপা দিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশ ব্রাজিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain