শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সরকারে বসে রাজনৈতিক দল গোছালে জনগণ মানবে না : মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মানবে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি তা মানবে না। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে, আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল, আমরা আরেকটি ১/১১ চাচ্ছি। কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে, ১/১১-তে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা (বিএনপি)। তাই হুঁশিয়ার করে বলতে চাই, আবারও এক-এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain