শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

আখালিয়াঘাট সমাজকল্যাণ যুব সংঘের সাধারণত সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আখালিয়াঘাট সমাজকল্যাণ যুব সংঘের প্রথম সাধারণত সভা গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে আখালিয়া ঘাট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আখালিয়াঘাট সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আখালিয়াঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদ কমিটির মুতাওয়াল্লি আবুল কালাম আজাদ, পঞ্চায়েত কমিটি সহ-সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, সদস্য আবু তাহের, আখালিয়াঘাট সমাজকল্যাণ যুব সংঘের সাবেক উপদেষ্টা জহির উদ্দিন, সাবেক উপদেষ্টা আক্তার হোসেন ও কবির উদ্দিন সেলিম, সংঘের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজমল হোসেন, সহকারি নির্বাচন কমিশনার প্রশাসনিক কর্মকর্তা সেলিম আহমদ, এডভোকেট আব্দুস সোবাহান।
সভায় আরো উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহ তাজরিয়ান, সাংগঠনিক সম্পাদক আখলাক হোসেন, কোষাধ্যক্ষ মখবুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল হোসেন বাদল, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম রবিন, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির, সাহিত্য-সংস্কৃত সম্পাদক বিষ্ণু দেবনাথ, কার্যকরী সদস্য শিমুল হোসেন, কার্যকরী সদস্য জাবুল আহমদ প্রমুখ সহ সংঘের সাধারণ সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
সভায় বক্তারা মহান শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বক্তারা আখালিয়া ঘাটের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং সমস্যাগুলো কি ভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে বক্তৃতায় উল্লেখ করেন।
শেষে আখালিয়া ঘাট সমাজ কল্যাণ যুব সংঘের কার্যকারী অফিস উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain