শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

সিলেট জৈন্তাপুরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেলে করে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জৈন্তাপুর সদরের দিকে আসছিলেন। কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)। এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে নবাইকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain