শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

সিলেট গোলাপগঞ্জে ‘আন্তজেলা ডাকাত দলের’ ২ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ থানার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জের আনন্দপুর এলাকার বাসিন্দা (বর্তমানে নগরের জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী) আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনার কলমকান্দার বাসিন্দা (বর্তমানে নগরের আখালিয়া এলাকায় বসবাসরত) মো: ফয়সাল হাসান (২০)।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া মো: ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain