শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

সিলেট ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতাকর্মীরা মাহে রমজানের শুরুর পূর্ব থেকেই অসহায় পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ যাচ্ছে। তারই অংশ হিসেবে আব্দুর রহিম মতছির নিজ উদ্যোগে ২শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে এই পরিবারগুলোর মধ্যে হাসি ফুঁটিয়েছে। এটি তার একটি মহতি উদ্যোগ।
তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা আব্দুর রহিম মতছির এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, আরাফাত অপু, কামাল আহমদ শিমুল, ফাইজার, সোহানুর রহমান খোকন, সালাম, সাজিব সিংহ, তারেক আহমদ তারু, জুুনেদ আহমদ, রাহাত, রুকন হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain