শিরোনাম :
সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

দেশের বারোটা কারা বাজিয়েছে তা সামনে প্রমাণ হবে: শাজাহান খান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
দেশের বারোটা কারা বাজিয়েছে তা সামনে প্রমাণ হবে: শাজাহান খান

অনুসন্ধান ডেস্ক :: দেশের বারোটা কারা বাজিয়েছে তা সামনে প্রমাণ হবে বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বুধবার (৫ মার্চ) সকালে আদালত হাজির করে কাঠগড়ায় উঠানোর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয় তাকে।

এসময় শাজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে শাহজাহান খান বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’

সাংবাদিকদের আরেক প্রশ্নে জবাবে শাজাহান খান বলেন, তাড়াতাড়ি যেনো মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে আমার জন্য দোয়া করবা।

এরপর সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি, না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।এদিকে শুনানি শেষে আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া সময় আরেক সাংবাদিক শাহজাহান খান জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন?

তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain