শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

এবার ঈদের ছুটি ৫ দিন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ দিন ছুটি পাচ্ছেন। টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে।

ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ বুধবার স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা। ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি।

এবার ২৯ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি।

সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু’দিন অফিস খোলা। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার একজন কর্মকর্তা জানান, কেউ শুধু ৩ এপ্রিল ছুটি নিতে পারবেন না। এ ক্ষেত্রে ৩ এপ্রিলের সঙ্গে পরবর্তী দুদিন (৪ ও ৫ এপ্রিল) ছুটি নিলে কেউ ২৯ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

একইভাবে কেউ শুধু ২৭ মার্চও ছুটি নিতে পারবে না, এ ক্ষেত্রে কেউ ২৬ ও ২৭ মার্চ দুদিন ছুটি নিলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। বরাবরের মতো ফাঁকা হয়ে যেতে পারে রাজধানী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain