শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না-কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন, এতো অত্যাচার নিপীড়নের তারপরও তিনি এদেশের জনগণকে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সঙ্গে ফ্যাসিসদের। তিনি মঙ্গলবার (১১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুবিধা-বঞ্চিত অসহায় পথচারীদের নিয়ে ইফতারের অংশ হিসেবে মহাগর বিএনপির ৪নং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারী পালিয়েছে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, স্বেচ্ছাসেবক দল মহানগরীর সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক নূর উদ্দিন খান হাসান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, মহানগর ছাত্রদলের সদস্য ফরহাদ আহমদ, সাব্বির আহমদ, ৪নং বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, ফয়সল খান, কয়েস বক্স, যুগ্ম-সম্পাদক সুয়েবুল কিবরিয়া, মাওলানা আব্দুল হালিম, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ৪নং ওয়ার্ড বিএনপির নেতা রাসেল আহমেদ, জহিরুল ইসলাম রায়হান, শহিদুল ইসলাম চিনু, বেলাল হোসেন, মিল্লাদ আহমেদ, ফারুক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain