শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুঃখ-কষ্টে আছে অধিকাংশ মানুষ। বিএনপি এই দেশের জনগণের দল। তাই সবাইকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয় বিএনপিকে। শুধু রমজানে নয় বিএনপি বিগত সময়ে করোনা মহামারিত ও বন্যা দুর্যোগ চলাকালে দেশের মানুষের পাশে দাড়িয়ে নিজের সাধ্য মত সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের পাশে অতীতে ছিলো, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরীর জিতু মিয়ার পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অসহায়, সুবিধা-বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ওলিউর রহমান চৌধুরী সুহেলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়ের আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, মহানগর যুবদল নেতা উসমান গণি, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, শফিকুর রহমান শফিক প্রমুখ। আয়োজকরা জানান নগরীর জিতু মিয়ার পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অসহায়, সুবিধা-বঞ্চিত ও পথচারীদের মধ্যে প্রত্যেক দিন ইফতার বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain