শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রতিরোধে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5107; AI_Scene: (-1, -1); aec_lux: 56.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে
অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় আমির মিয়া স্কুল ও কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী সভাপতিত্বে ও সঞ্চালনায়, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে/ প্রতিরোধে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার বলেন, একটি কুচক্রী মহল জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশকে পরিকল্পিত ভাবে তাদের নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে (ইসিএ) এলাকার নদী,সমতল ফসলী জমিন ও পাহাড় যন্ত্র-দানবীয় বোমা মেশিন, এক্সেভেটর ও ফেলুডার দিয়ে ধ্বংস করে অবৈধ ভাবে কোটি কোটি টাকা মালিক বনে যাচ্ছে। যার ফলে জাফলং ও এর আসপাশের গ্রামাঞ্চল হুমকির মধ্যে রয়েছে। এসব ভূমিখেকোদের প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশ স্থানীয় এলাকাবাসীকে আরও সোচ্চার হতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain