শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ পেলেন এসএমপি’র পুলিশ কমিশনার রেজাউল করিম

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মো: রেজাউল করিম, পিপিএম-সেবা।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার ০১ মে ২০২৫ এসএমপি পুলিশ কমিশনারকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম।

রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।

জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই জনকল্যাণমুখী পুলিশিং সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain