শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ এর ওপর হামলার প্রতিবাদে ও তীব্র নিন্দা জানান সিলেট কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে সিলেট কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ । আহত অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। আমরা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি, আহত এস. এম. ফাহিম আহমদ এর আশু সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, গত বুধবার (৭ মে) রাতে নগরীর ওসামানী মেডিকেল সড়কস্থ বাঘবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানানো হয়। সেখানে ওই এলাকায় অতর্কিতভাবে সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ ওপর হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain