শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয় কমিটির এক সভা শনিবার সকাল ৭ টায় মজামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অন্যতম সমন্বয়ক দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ প্রতিষ্ঠিত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ: সহ আলেম উলামা ও শহীদদের রক্তঝরা নবীপ্রেমিকদের কাফেলা হেফাজতে ইসলাম সিলেট জেলা ও মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ২৩ মে দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশ সফলে সিলেটের উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও পরামর্শ গ্রহণেরও সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় পরিষদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সাথে মতবিনিময় ও ১৪ মে বাদ মাগরিব জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় উপদেষ্টা কমিটির বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সিলেট মহানগরীর মাদরাসা সমুহের প্রধানদেও নিয়ে ২১ মে বাদ মাগরিব নয়া সড়ক মাদরাসায় বিশেষ সভার মাধ্যমে পরিষদের কার্যক্রম সুদৃঢ় করার উদ্যোগ গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নয়া সড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জামেয়া মাদানিয়া কাজির বাজার-এর উস্তাদ মাওলানা শাহ মমশাদ আহমদ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ফখরুয জামান, ঝালোপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মুশতাক আহমদ, জামেয়া দারুস সালাম মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, জামেয়া কাসিমুল উলুম দরগাহ- এর উস্তাদ মুফতি রশিদ প্রমুখ। জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির অসুস্থতা হেতু উপস্থিত না থাকলেও সভার সিদ্ধান্তবলীর সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain