শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নার্সিং পেশাকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আল-আমিন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নার্সদের কারণে স্বাস্থ্য বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। নার্সদের কঠিন পরিশ্রম ও তাদের সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে উঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন। সমাজে নার্সিং পেশাকে মানুষের কাছে একটি আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একজন নার্স কোন রোগীর সাথে ভাল আচরণ করলে তার রোগ অর্ধেক ভাল হয়ে যায়। এ জন্য মানব সেবায় নিয়োজিত সকল নার্সদেরকে রোগীদের সাথে ভাল আচরণ করতে হবে। সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে। সবসময় রোগীর পাশে থাকতে হবে। রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করে নিজের অবস্থান থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে।
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আল-আমিন নার্সিং কলেজের উদ্যোগে সোমবার (১২ মে) উপশহরস্থ সেন্টাল ডেন্টাল কলেজের হল রুমে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
আল-আমিন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেড সিলেট চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ ওয়াহিদের সভাপতিত্বে ও নাসিং কলেজের প্রিন্সিপাল শিউলী আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক অর্থ ডা. সোলাইমান আহমদ, পরিচালক মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ডা. মো. মোনাইম আহমদ, চন্দন শাহ, ভাইস প্রিন্সিপাল ডা. মুমিনুল হকসহ কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain