শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী মনোনয়নপত্র জমা প্রদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়ন জমা প্রদান করা হয়েছে। সোমবার (১২ মে) এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারীদের মধ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
সভাপতি পদে মনোনয়ন পত্র জমা প্রদান করেন মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল, সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল, নির্বাহী সদস্য পদে আজমল আলী। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী।
দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে। আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain