শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ সুফল পাবে: হুমায়ূন কবির শাহীন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের প্রতিটি খাতে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে প্রতিটি জায়গায় শৃংখলা আসবে এবং দেশের মানুষ সুফল পাবে। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার দোসররা পরাজিত হলেও নিঃশেষ হয়ে যায়নি। তাই প্রতিটি জাতীয়তাবাদী কর্মীকে সতর্ক থেকে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সিলেট মহানগরের ৩৩ ও ৩৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত ৩৩ ৩৪ নং ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার নগরীর শাহপরান্থ একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর কৃষক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বাবলু সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মনিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তাজুল ইসলাম, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক শফিক আহমদ, কৃষক দল নেতা শাকিল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain