শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিশু। যারা আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে তারা। আদর্শবান শিশুরাই সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মূল হাতিয়ার। আজকের শিশুকেই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে। আজকের শিশু দেশের ভবিষ্যৎ রূপকার। শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব প্রদান করবে। দেশের প্রত্যেক শিশুকে ভবিষতের উপযোগী আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব। একমাত্র যোগ্য নাগরিকরাই পারে দেশকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে। এ দেশের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুরক্ষায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি ক্ষমতা এলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে।
তিনি মঙ্গলবার (২০ মে) নগরীর উপশহরস্থ ই-ব্লকে ছাত্র সংগঠন ‘বিডি কমিউনিটি’র পক্ষ থেকে সলিসিটর আনসার হাবিবের অর্থায়নে সুবিধাবঞ্চিত পথশিশুদের খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিডি কমিউনিটির প্রতিষ্ঠাতা আবিদ মোহাম্মদ দাইয়ানের সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিডি কমিউনিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রাইয়ান হোসেন, সামির আহমেদ, আমিনুর রাহমান তিশাদ, মিশরাত রাজা, তানভীর আহমেদ, মিলাদ আল রিফাত প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain