শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

বিএনপি নেতা আব্দুল মন্নান মুন্নাকে বিএনপির অঙ্গসংগঠনের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করতে শুধু দেশের নেতাকর্মী নয়, প্রবাসী নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ ১৭টি বছর প্রবাসে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের আসতে পারেননি স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তাদের উপর মিথ্যা মামলা দিয়ে দল থেকে দূরে রাখা হয়েছে।
তিনি বুধবার (২১ মে) দুপুরে সাড়ে ১২টায় যুক্তরাজ্য বিএনপির সদস্য, যুক্তরাজ্য নর্থইষ্ট শাখার সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল মন্নান মুন্না সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে সিলেট বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুরুল হাসান মনজু, মহানগর বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মুফতি জাকির আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি সল্টি দাস, মহানগর যুবদল নেতা মো. জুবেদ আহমদ, তারেক আহমদ, সাকিল আহমদ, রাফি মালিক, জামিল আহমদ, হুমায়ুন আহমদ, বেলাল আহমদ, সুহেল আহমদ, ডা. হাফিজুল ইসলাম, আব্দুল্লাহ, সাইম আহমদ, আরাফাত, আবিদ, সাজিদ, সিহাব, সিফাত, জাহাঙ্গীর আলম, আমান মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain