শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রী-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২৩ এ মে) রাত ৯ ঘটিকার সময় গোয়াইনঘাট বাজার সংলগ্ন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইজ্জত উল্লাহ্ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ মর্তুজ আলী এবং ব্যবসায়ী মোশারফ হোসেন মাছুম এর যৌথ পরিচালনায় গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রী-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ গ্রহণ করান গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি সোহেল আহমদ, সহসাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ মর্তুজ আলী, দপ্তর সম্পাদক মোঃ সালেহ আহমদ, প্রচার সম্পাদক মোঃ জিয়াউল হক, সদস্য সঞ্জয় চন্দ, খলিলুর রহমানসহ জনপ্রতিনিধি, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ ও বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain