শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

স্বেচ্ছাসেবক দল নেতা বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মীর মো: বাবলু মিয়ার জানাজার নামাজ গতকাল বাদ জুম্মা হযরত শাহপরান রঃ এর মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শাহপরান রঃ এর মাজার গোরস্থানে দাফন করা হয়। জানাজার পুর্বে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও শাহপরান থানা বিএনপির আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম। জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজ, মাসুম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ রিপন, শাহীন আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বাবলু বেশ কিছুদিন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১২ টার কিছু পর স্বেচ্ছাসেবক দল নেতা মীর মো: বাবলু মিয়া ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে বাবলু স্ত্রী ও অবুঝ এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain