শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::দিনভর টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়। নগরীর বিভিন্ন পানিবন্দি এলাকা শনিবার (৩ মে) পরিদর্শনে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, বিগত দিনগুলোতে নগরের জলাবদ্ধতা নিরসনে যথাযথ পরিকল্পনা মাফিক কাজ হয়নি বলে প্রতিয়মান হচ্ছে। অথচ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এসব জলাবদ্ধতা নিরসন প্রকল্পে! বিগত কয়েক বছর যাবত বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে নগরবাসী পানিবন্দি হয়ে যাচ্ছে। অথচ এই সমস্যা নিরসন কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তিনি অবিলম্বে নগরীর মানুষের দূভোগ লাগবের জন্য কার্যাকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

তিনি বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরবাসীর খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মামুন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain