শিরোনাম :
যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান

সিলেট ভারী বর্ষণে নগর জলাবদ্ধতায় অচল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: টানা বৃষ্টিতে সেই পুরানো সিলেট মহানগরী। ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট। অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। চোখ রাঙাচ্ছে সেই ২০২২ সালের মহা দুর্ভোগ। শুক্র ও শনিবারের ভারী বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও হাঁটু পানি, কোথাওবা কোমর সমান। এ অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবহাওয়ার যা পূর্বাভাস, আগামী কয়েকদিন এ অবস্থা চলতে থাকবে।

 

সিলেট অঞ্চলে বৃহস্পতিবার থেকেই থেমে থেমে ঝরছিল বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি। শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে। সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি উঠার খবর পাওয়া গেছে।

 

তবে আজ শনিবার দুপুরের পর টানা আড়াইঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকা। এ দুই পয়েন্টে ছিল হাঁটু পানি।

 

এছাড়াও নগরীর রিকাবিবাজার, আম্বরখানা, ইলেক্ট্রিসাপ্লাই, ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল সড়ক, বাগবাড়ী, উত্তর বাগবাড়ী এলাকা, মিরাবাজার, সুরমাতীরের মহাজনপট্টি, কালিঘাট, কাষ্টঘর, উপশহর-সুবহানীঘাট সংলগ্ন এলাকা, বিমানবন্দর, চৌকীদেখী, শাহপরাণ, কদমতলী ও সংলগ্ন এলাকায়, কাজিরবাজার, তালতলা, জামতলা, মাছিমপুর ইত্যাদি এলাকার রাস্তাঘাটগুলো পানির নিচের তলিয়ে যায়।

 

বৃষ্টি একটু কমলে জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট থেকে পানি নেমে গেলেও অন্যান্য এলাকায় এখনো জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। নিম্নাঞ্চলগুলোর অনেক বস্তবাড়ীর ঘরে ঘরে পানি প্রবেশের খবরও পাওয়া গেছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain