শিরোনাম :
যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান

জাফলংয়ের পিয়াইন নদীতে যুবক নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে।
সোমবার সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্য স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)। সে উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবেল মিয়াকে উদ্ধার করা যায়নি।
স্থানীয়রা জানান, নিখোঁজ পাবেল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিল। তবে, হঠাৎ করে কিভাবে সে পানিতে পড়লো তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কিভাবে সে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain