শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রোববার বিকাল ৩ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।”দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে..” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মিজানুর রহমান মিয়া, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আনোয়ার উজ জামান। সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে ও উপজেলা লাইভষ্টক অফিসার ডাঃ রাজীব চক্রবর্তী ও সেলিনা বেগমের পরিচালনায় আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা লাইভষ্টক অফিসার ডাঃ জুনায়েদ কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ ফিরোজা বেগম।

সভায় বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।

দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain