শিরোনাম :
যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান

সিলেট সদর উপজেলা জামায়াত দায়িত্বশীলদের সাথে মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা ভালো ও কল্যাণকর কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের মুহতারাম জাতীয় নেতৃবৃন্দ বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো। ইনশাআল্লাহ।

তিনি সোমবার (২ জুন) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা এডভোকেট মমিনুজ্জামান, আব্দুল লতিফ লালা মেম্বার, আমিনুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, ছাত্রশিবির সদর উপজেলা দক্ষিণের সভাপতি কাউসার আহমদ লাহিন, সদর উত্তর সভাপতি রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উত্তর থানা সভাপতি শাহাবুদ্দিন, সদর পূর্ব সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় সদর উপজেলা জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain