শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করুন: বাসদ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু এবং রেলের সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,সিমান্ত রায়, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, আলতাফ হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ ধীরগতির জন্য এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধির দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। কিন্তু অতীতের কোন সরকার রেলের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।

বক্তারা জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain