শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট পাথর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে এবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষ ঘনফুট সাদাপাথর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এসময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা।

উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল। তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথর থাকার বিষয়টি তারা ধারণা করেন।পরে এক্সেভেটরের সাহায্যে তারা পাথরগুলো উত্তোলন করতে সক্ষম হন।

উদ্ধারকৃত পাথর এখনো পরিমাপ করা সম্ভব হয়নি তবে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, আনুমানিক দেড়লাখ টন হতে পারে।

তিনি বলেন, মোট ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কোনোট আটক নেই। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ এ প্রসঙ্গে বলেন, প্রায় দেড়লাখ টন পাথর আজ উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain