শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট শাহপরাণ (রহ.) মাজারে দুইদিন ব্যাপী ওরুস শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: অধ্যাত্মিক নগরী সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল ১০টায় কোরআন খতম, জিকির-আজকার ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই পবিত্র ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবারের ওরসে অতীতের ন্যায় কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ধর্মীয় ইবাদত-বন্দেগির মধ্য দিয়েই ওরস পালিত হচ্ছে।

 

মাজারের খাদেম মো. সাদিকুর রহমান জানান, ‘মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে। ওরসের শেষ দিন শুক্রবার মধ্যরাতে খতমে কুরআন ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম জানান, ‘ওরস চলাকালে মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গান-বাজনা, অশ্লীলতা কিংবা অনৈসলামিক কোনো কার্যকলাপ যাতে না ঘটে, সে জন্য ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’

 

ওরস উপলক্ষে একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে, যাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাজার কমিটির প্রতিনিধিরা রয়েছেন। তারা সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।

 

পবিত্র ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকান ও ভক্তরা মাজার প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয়েছে এক সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain