শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ এজেন্সি সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর উদ্যোগে হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হজ এজেন্সি সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।
সম্মেলনে অতিথির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস আল্লাহ ঘরের মেহমান সম্মানিত হাজীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি বলেন, এই ব্যাংক অতিতে হাজীদের চাহিদা অনুযায়ী আর্থিক সমাধান প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে আগামীতেও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি মোহাম্মদ আব্দুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ইউসিবি ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট অঞ্চলের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইউসিবি এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয় ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট অঞ্চলের বিশিষ্ট হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি একটি সফল সংলাপে পরিণত হয়েছ, যা হাজীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ব্যাংক ও এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain