শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দীর্ঘদিন কার্যক্রমে স্থবির হয়ে থাকা ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সম্প্রতি শুরু হওয়া আল মদিনা জামে মসজিদের পুনর্নির্মাণ কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গত (২৮ আগস্ট) রাতে নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিযান সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সমিতির সাবেক সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী এর পরিচালনা,

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সদ্য সাবেক কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম। সভাপতির স্বাগত বক্তব্যের পর ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টির উপর জোর দেন। পরে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন আল মদিনা জামে মসজিদের মুতাওয়াল্লি খলিলুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন, নগরীর ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সালিশ ব্যক্তিত্ব রিয়াজ মিয়া,
শাহখুররম ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস শহিদ, বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক, ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজন, বিশিষ্ট রাজনীতিবিদ আজিজ খান সজিব,

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ উসমান গণী, রাজনীতিবিদ ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব খান, ব্যবসায়ী মাসুদ চৌধুরী, আব্দল জব্বার শাহী, মাওলানা জুনেদ আহমদ, বশির আহমদ, আলী আহমদ, আব্দুল বাসিত মহসিন, জুবের আহমদ,রাসেল আহমদ,আব্দুল ওয়াহিদ চুনু মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী জনাব মাওলানা মুহিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী সমিতি শুধু বাজার পরিচালনার সংগঠন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য, ঐক্য ও উন্নয়নের প্রতীক। নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে সমিতির স্থবিরতা দূর হয়ে নতুনভাবে কার্যক্রম শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং মসজিদ পুনর্নির্মাণে ফান্ড সংগ্রহ প্রসঙ্গে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain