শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বসবাসরত মৌলভীবাজার সমিতি, সিলেট এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি, শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শাবি প্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদম মাহমুদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা জামিন আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এম এ গণি, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, মো. মুহিবুর রহমান, সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির জয়েন্ট সেক্রেটারী মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এড. সাইফুর খন্দকার রানা, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর, চৌধুরী এনায়েত মৌলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুফলিহাহ মাসনুন মম, অনিন্দ দাস অংকন, আনিসা ইসলাম, ফাহমিদা সিদ্দিকী, মারিয়া হক প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এ কে এম আশরাফ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা হচ্ছে জাতির মূল সম্পদ। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের দ্বারাই আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। গ্রামীণ এলাকায় এখনও অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। এই বৃত্তি তাদের জন্য আশার আলো হয়ে আসবে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তির কার্যক্রম চালাতে হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain