শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সিলেটের সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।
এ শোকবার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বর্ণাঢ্য কর্মজীবনে মরহুম মোহাম্মদ আবুল হোসেন ছিলেন সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র। অসাধারণ মেধাবী, স্পষ্টবাদী ও সত্যসন্ধানী সাংবাদিক। তার সাবলীল, বিশ্লেষণী লেখনী ও কথনের মাঝে সিলেট বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তার চলে যাওয়ার এ ক্ষতি অপূরণীয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain