শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

ট্রাক ও বেলচা শ্রমিকদের বিরোধে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা। প্রায় দুই ঘন্টা ব্যাপী এ অবরোধে ওই সড়কে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার দুপুরে (২৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ও ট্রাকে বালু পাথর লোড আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিলো। বেলচা শ্রমিকদের অভিযোগ ট্রাক চালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

প্রায় ঘন্টা খানেক চলা এই অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমান্যব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ, এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হননি এবং কোন অভিযোগ বা আটক নেই।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain